সাতক্ষীরায় ইটভাটা ও বেকারীকে জরিমানা

সাতক্ষীরায় লাইসেন্সবিহীন ইটভাটা এবং অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের অভিযোগে একটি বেকারীকে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। পৃথক অভিযানে উভয় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কঠোর হুঁশিয়ারী প্রদান করা হয়।

জানা গেছে, সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে সদর উপজেলার মির্জাপুর বাঁশঘাটার সনি ব্রিক্স নামের ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে লাইসেন্স বিহীন ইট ভাটা পরিচালনার করার অপরাধে ইট ভাটার মালিক শেখ সিরাজুল হককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অপরদিকে, সদর উপজেলার কদমতলা বাজারের জুয়েল রানা বেকারীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অগ্রিম উৎপাদন তারিখের লেবেল দিয়ে খাবার প্যাকেটজাত করার অপরাধে বেকারীর মালিক আবুল কালামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বার্তা বাজারকে জানান, জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসময় সদর থানার পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর