কক্সবাজারে পাহাড় থেকে নারীর ঝুলন্ত মাথা উদ্ধার

কক্সবাজারের চকরিয়া গহীন অরণ্যে এক নারীর ঝুলন্ত মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯জানুয়ারী) উপজেলার ডুলহাজারা ইউনিয়নের রিংভং পাহাড় থেকে দেহ বিহীন নারীর মাথার খুলিটি উদ্ধার করা হয়েছে বলে বার্তা বাজারকে জানিয়েছেন চকরিয়া থানার (ওসি) হাবিবুর রহমান।

তিনি জানান, রবিবার দুপুরে সংবাদ পেয়ে পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)’র একটি টিম সাথে নিয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম রিংভং পাহাড় থেকে গাছের সাথে দঁড়ি দিয়ে ঝুলন্ত মাথার খুলিটি উদ্ধার করে। খুলিটির পরিচয় সনাক্ত করা না গেলেও এটি একটি নারীর খুলি বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে খুলিটি আনুমানিক ৩মাস ধরে এই অবস্থায় রয়েছে। সিআইডি টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

সিআইডি’র বারাত দিয়ে ওসি আরো জানান, লাশের পরিচয় সনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে সংগ্রহকৃত আলামত ল্যাবে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর