মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বিএনপি। রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপির নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করা হয়। এ সময় কারাবন্দী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, শহর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ শাহীন মিয়া, শহর যুবদলের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক বুরজাহান ঢালী, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, এডভোকেট ইব্রাহিম পারভেজ, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক তুষার আহম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন আহম্মেদ, শহর ছাত্রনেতা ডাঃ শায়ের আহাম্মেদ প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর