সাতক্ষীরায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র আয়োজনে রবিবার বেলা ১১ টায় শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেককাটা ও দোয়া অনুষ্ঠান শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় দেবহাটা উপজেলা বিএনপি’র কমিটি পুণঃগঠন বিষয়ক মত বিনিময় সভা।

সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, মোদাছেরুল হক হুদা, জেলা বিএনপি’র সদস্য মহিউদ্দীন সিদ্দকী, দেবহাটা উপজেলা বিএনপি’র সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম ফারুক বাবু, সংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, বিএনপি নেতা মাসুস বিল্লাহ, কামাল হোসেন, আব্দুল কাদের, রফিকুল ইসলাম, সাহাদাত হোসেন, সামছুজ্জামান ময়না, এড. জাহাঙ্গীর কবির বাবু প্রমুখ।

বিএনপি নেতারা এ সময় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, আগামী দিনের রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ত্বরান্বিত করার স্বার্থে দেবহাটা উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে একটি শক্তিশালী কমিটি গঠন করার জন্য জেলা বিএনপিকে আহবান জানান।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর