টাঙ্গাইলে শিশুর লাশ উদ্ধার

টাঙ্গাইল শহরের আমিন বাজার এলাকায় সাইফ উদ্দিন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করছে পুলিশ । শনিবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সাইফ উদ্দিন পৌরসভার আমিন বাজার এলাকার সালাহ্ উদ্দিনের ছেলে। সালাহ্ উদ্দিন দীর্ঘ দিন যাবৎ আমিন বাজার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি পৌরসভার কাগমারা মেছের মাকের্ট এলাকায়।

পুলিশ জানান, সালাহ্ উদ্দিন ব্যবসায়ীক কাজের জন্য পরিবার নিয়ে দীর্ঘ দিন যাবৎ আমিন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। শনিবার রাতে সালাহ্ উদ্দিন বাসায় গিয়ে দেখতে পান তার ছেলে সাইফের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। বাসার আসবাবপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে।

পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি রহস্যজনক। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর