মুন্সীগঞ্জের সিরাজদিখানে জেলা যুবদলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও শারীরিক সুস্থ্যতা কামনায় গরিব ও দুস্থ্য মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রোববার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার মালখানগর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় মুন্সীগঞ্জ জেলা যুবদলের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো. সুলতান, যুগ্ন সাধারণ সম্পাদক ও সিরাজদিখান উপজেলা যুবদলের সভাপতি ইকবাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মারুফ খান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি মহন, সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনোয়ার মোসের্দ মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মো. জুয়েল খান বাবু, ছাব্বির, মোরশেদ আলম প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিও.এস