শরিয়ত বয়াতির মুক্তির দাবিতে রাস্তায় জাবি শিক্ষার্থীরা

বাউল শিল্পী শরিয়ত বয়াতির বিরুদ্ধে দায়ের তথ্যপ্রযুক্তি আইনের মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকবৃন্দ।

এছাড়া থিয়েটার কর্মীদর ওপর হামলার বিচার দাবি করেন তারা।

রবিবার ১৯ জানুয়ারি দুপুরে শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রট বিশ্ববিদ্যালয় শাখা, সামাজতান্ত্রিক ছাত্রফ্রট (মার্ক্সবাদী) ও সাংস্কৃতিক জোটের নেতারা সংহতি প্রকাশ করেন।

এসময় বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মিখা পিরেগু বলন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার নিরিখে সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে রক্তর বিনিময়ে আমরা এ স্বাধীনতা পেয়েছি। সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করেছে এ সরকার। বর্তমান দেশ সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষর একটি অনিরাপদ অবস্থা বিরাজ করছে। মুক্তবুদ্ধির চর্চা ও বাকস্বাধীনতায় আঘাত আনতে পারে এমন সমাজ ব্যাবস্থা আমাদর কখনাই কাম্য ছিল লা। এদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানার যা চক্রান্ত করা হচ্ছে তা রুখে দিতে আমরা বদ্ধপরিকর।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রট (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহাথির মোহাম্মদ বলেন, এ সমস্ত কর্মকান্ডের মাধ্যম এ সরকার নিজেকে মৌলবাদী সরকার রুপান্তরিত করছে। সাম্প্রদায়িক শক্তির উপর ভর করে অসাম্প্রদায়িকতার মুখোশ পড়ে এ সরকার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে নষ্ট করতে চাচ্ছে।

এসময় বিশ্ববিদ্যালয়র নবিজ্ঞান বিভাগর অধ্যাপক মাহমুদুল হাসান বলন, যেকোনো ধরনের ভিন্নমত থাকলেই সে ব্যক্তিকে রাষ্ট্র তার আইন শৃখলা রক্ষাকারী বাহিনী দিয়ে হয়রানি করছে। বর্তমানে যে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে তা আমাদর বাকস্বাধীনতাকে রুদ্ধ করছে। এ আইন নিরাপত্তার নাম আমাদের কথা বলার অধিকারকে হরন করা হয়েছে। এ আইন আমাদের সংবিধানের পরিপন্থী আমরা এ আইন বাতিল করার দাবি জানাছি।

মানবন্ধন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদর দপ্তর সম্পাদক আতাউল হক চধুরীর সঞ্চালনায় অন্যান্যর মধ্য বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হক রনি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক শোভন রহমান।

গত ৯ জানুয়ারি উপজেলার আগধল্যা গ্রামের মাওলানা মো. ফরিদুল ইসলামের করা ধর্মীয় নিরাপত্তা আইন ২০১৮ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পরদিন রাতে (১০ জানুয়ারি) ময়মনসিংহের ভালুকা সিডস্টোর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় একই গ্রামের মৃত পবন সরকারের ছেলে শরিয়ত বয়াতিকে।

মামলায় বলা হয়, গত ২৪ ডিসেম্বর রাতে ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক এলাকায় অবস্থিত হযরত হেলাল শাহ পীরের দশম বার্ষিক পালা গানের অনুষ্ঠানে শরিয়ত বয়াতি ইসলাম ধর্ম ও নবী-রাসুলকে নিয়ে শরিয়তবিরোধী ভুল ব্যাখ্যা দিয়ে গান করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর