অনেক দিন আগে গাছ থেকে পড়ে গিয়ে হাড় ভেঙ্গে যায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হরিহর নগর গ্রামের রবিউল হোসেনের ছেলে জালাল হোসেন (৩৫)। এরপর থেকে চলার শক্তি হারিয়ে ফেলেন তিনি। এই প্রতিবন্ধিতাকে পুঁজি করে শুরু করেন মাদক ব্যবসা। কেউ দেখলে বোঝার উপায় নেই তার শরীরে অভিনব কায়দায় রাখা হয় ফেন্সিডিল।
রবিবার সকালে জীবননগর থেকে ইজিবাইক যোগে শরীরের সাথে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের কাগমারী এলাকা থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ জালাল হোসেন ও ইজিবাইক চালক রাজু মন্ডলকে আটক করে ডিবি।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জীবননগর থেকে কোটচাঁদপুরের কাগমারী এলাকা দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কাগমারী এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় একটি ইজিবাইকে তল্লাসী করে প্রতিবন্ধী চাদর ও পোশাকের নিচ থেকে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস