আলফাডাঙ্গায় বিজয় র‌্যালি অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ উপলক্ষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে জাটীগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় স্টল ক্যাটাগরিতে প্রধান স্থান অধিকার করায় বিজয় র‌্যালি করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ।

রবিবার(১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।পরে র‌্যালিটি জাটিগ্রাম বাজার ও কাঠামদরবস্ত নতুন বাজার প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র মন্ডল,ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান মিয়া,মিকাইল হোসেন,সহকারী শিক্ষক সৈয়দ আতিয়ার রহমান,উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মিয়া মো. সানোয়ার হোসেন প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর