সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির সভাপতি লাল, সম্পাদক ধনী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) এ কমিটি গঠন করা হয়। আগামী দুই বছরের জন্য ঘোষিত এ কমিটিতে পরিবহন শাখার বাস চালক মোঃ মোফাজ্জল হোসেন লাল সভাপতি এবং একই শাখার বদিউজ্জামান ধনী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আসাদ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ সালেহ আকরাম। এছাড়া সদস্য পদে রয়েছেন, সদস্য শেখ মোঃ সালাউদ্দিন, মোঃ আব্দুল মমিন (পুল্লাদ)।

এদিকে নব গঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা এবং পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর