ধামরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামরাইয়ের কালামপুর আমাতন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়, ভালুম আতাউর রহমান খান স্কুল ও ধলকুন্ড উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ২০২০ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলায় মন ভালো থাকে। আধুনিক যুগে লেখাপড়ার প্রতি বেশি সময় দিতে হবে; কারন লেখাপড়ার আগে এর পাশাপাশি খেলাধুলাও থাকতে হবে। মনে রাখতে হবে অনেক কিছু ফিরে আসলেও সময়কে ফিরিয়ে আনা যায় না। তাই সকলকে লেখাপড়া যথাসময়েরটা যথাসময়েই করতে হবে।

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন- বালিয়া, সানোড়া ও সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপদেষ্টা মন্ডলির সদস্য বিল্লাল হোসেন, শামছুর রহমান অপু প্রমুখ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর