সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার মামলার আসামি লাল্টুকে (৩০) আটক করেছে পুলিশ। রবিবার ভোরে কলারোয়া থানার পুলিশ তাকে উপজেলার বোয়ালিয়া বাজার থেকে গ্রেফতার করে। আটককৃত লাল্টু কলারোয়ার বাগাডাঙ্গা গ্রামের মৃত ইসলাম গাজীর ছোট ছেলে।কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, উক্ত ঘটনায় প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।
রবিবার সকালে ভোরে কলারোয়া থানার এসআই ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কলারোয়ার বোয়ালিয়া বাজার থেকে মামলার আসামী লাল্টুকে আটক করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার কলারোয়ার বাগাডাঙ্গা এলাকায় এক মানসিক প্রতিবন্ধীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে লাল্টু। পরে ওই প্রতিবন্ধীর নানী বাড়িতে এসে ধস্তাধস্তির দৃশ্য দেখতে পেয়ে চিৎকার করলে লাল্টু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মানসিক প্রতিবন্ধী মেয়ের পিতা নিয়মিত মামলা দায়ের করার পরে পুলিশ ধর্ষণের চেষ্টাকারী লাল্টুকে আটক করে।
বার্তা বাজার / ডব্লিও.এস