সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। জেলার ৮টি থানার পুলিশ শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত নিয়মিত অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ উদ্ধার করেছে ১৪ বোতল ফেন্সিডিল, দুই কেজি গাঁজা ও ২২ পিস ইয়াবা। আটককৃতদের দুপুরে জেলা আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ৪, কলারোয়ায় ৬, কালিগঞ্জ ২, শ্যামনগর ২, তালা ১, আশাশুনি ১ ও দেবহাটায় ১ জন বিভিন্ন মামলার আসামী রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ জনের নামে মাদকের ৩টি মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস