নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও তার ছেলে গোলাম আশরিয়া বাপ্পীর রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা মুড়াপড়া ইউনিয়নের মঠেরঘাট রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, গবেষক, কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, মনির হোসেন মনু, সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার, নজরুল ইসলাম, জিএম সহিদ, এসএম শাহদাত, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, মুড়াপাড়া কলেজের ভিপি সাইফুল ইসলাম তুহিন, মোহাম্মদ আলী, অ্যাড. সরণী প্রমূখ।
বার্তাবাজার/এমকে