সাভারে গাছের সাথে ঝুলন্ত লাশ

ঢাকার সাভারে কাঞ্চন বেপারী নামের (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকার একটি মেহগনী বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ব্যক্তির বাড়ি সাভারের আমিনবাজারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক এখলাস সাহা জানান, রবিবার দুপুরে বনগাঁও ইউনিয়নের
সাধাপুর পুরানবাড়ি এলাকায় একটি মেহগনী গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা স্থানীয়রা পুলিশকে জানায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানান, ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর