ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে ইয়াসিন মাতব্বর (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে ওই এলাকার সাধুহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। ইয়াসিন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সাদিপুর গ্রামের মেম্বারের ছেলে।
ডাকবাংলা ক্যাম্পের আইসি মোখলেছুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গা থেকে গাজা নিয়ে ফরিদপুরে যাচ্ছে এক মাদক ব্যবসায়ী। পথিমধ্যে সাধুহাটি এলাকায় পৌঁছালে তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বার্তাবাজার/এমকে