স্ত্রী-শাশুড়িসহ ৪ জনকে হত্যার পর ঘাতকের আত্মহত্যা

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাতল চা বাগানে স্ত্রী-শাশুড়িসহ ৪ জনকে হত্যার পর ঘাতক আত্মহত্যা করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাস্থল আমাদের এখান থেকে অনেক দূরে। সার্কেল এএসপি ও আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর