চিরিরবন্দরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ভ্যান চালক নিহত

দিনাজপুর পার্বতীপুর আ লিক মহাসড়কে ট্রাক্টরের নিচে চাপা পড়ে সিরাজুল ইসলাম (৪৭) নামের একজন ভ্যান চালক নিহত হয়েছেন। একই ঘটনায় মাসুদুর রহমান (২৫) নামের অপর আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-পার্বতীপুর মহাসড়কের হাজীর মোড় এম.এস তেল পাম্প এর সামনে এই ঘটনাটি ঘটে। নিহত সিরাজুল ইসলাম চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের সুকদেবপুর হঠাৎ পাড়া গ্রামের মৃত আব্দুল বাকীর পুত্র ও আহত মাসুদুর রহমান চিরিরবন্দর উপজেলার মাঝাপাড়ার সাদেকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ভ্যান চালক সিরাজুল ইসলাম যাত্রী নিয়ে চিরিরবন্দর ঘুঘুরাতলী হতে বেলতলী যাওয়ার পথে হাজীর মোড় এলাকায় তেল পাম্পের সামনে পৌছালে পিছন দিক থেকে আসা ইট বোঝাই ট্রাক্টর ভ্যানের মধ্যে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক সিরাজুল ইসলামের মৃত্যু হয় এবং গুরুত্বর আহত যাত্রী মাসুদুর রহমানকে চিরিরবন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।

ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যুর বিষয়টি চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর