ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আলফাডাঙ্গা -বোয়ালমারী উপ-প্রকল্পের এসোসিয়েশন নির্বাচনে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অভিযোগ সহ নির্বাচন তফসিল বাতিলের দাবী জানিয়েছেন দক্ষিণ পশ্চিমঞ্চালীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত অর্থায়ন এর আওতায় উপজেলার বিভিন্ন সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্যগণ।
উপজেলার মোট ১৩টি সমিতির মধ্যে ৮টি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী সদস্যরা এক লিখিত অভিযোগের মাধ্যমে উপজেলার কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের নিকট ও কুষ্টিয়া সদরের বারাদী পানি উন্নয়ন বোর্ডের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তাদের নিকট এসোসিয়েশন নির্বাচন বাতিল ও দুর্নীতির তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এসোসিয়েশন নির্বাচনে যাদেরকে নির্বাচন কমিশনার ও এডহক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তারা পরিকল্পিত ভাবে নিজে ও তাদের পক্ষীয় লোকদের নির্বাচিত করার লক্ষ্যে গোপনে ভোটার তালিকা তৈরি ও তফসিল ঘোষণা করেছে।সমিতির সকল সংগঠনকে কোন রেজুলেশন দেখায়নি।
নির্বাচনের বিষয়টি নোটিশ বোর্ডে নোটিশ টানিয়ে সংগঠনের সবাইকে অবহিত করা হয়নি।এমনকি সংগঠনের কোন সদস্যকে ভোটার তালিকার চূড়ান্ত কপিও দেওয়া হয়নি।নির্বাচন কমিশন তাদের মনোনীত প্রার্থীগণের নমিনেশন ভুল থাকা সত্ত্বেও গ্রহণ করেন এবং অপর প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীগণের নমিনেশন ফরম বাতিল করে দেন।
ষড়যন্ত্রমূলক এই নির্বাচনকে প্রহশনের নির্বাচন করার পায়তারা চালাচ্ছে একটি সুযোগ সন্ধানী মহল এবং এসকল বিষয়ে তাদের কে সার্বিক সহযোগিতা করছেন পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র ফ্যাসিলেটর (এসএফ) গোলাম মোস্তাফা।
এবিষয়ে এসএফ গোলাম মোস্তাফা জানান, ‘যাদের বিষয়ে অভিযোগ আনা হয়েছে এবং আমাকে জড়ানো হচ্ছে এ সমস্যা সমাধানের জন্য আমি তাদের কে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে সরেজমিনে এনে মিমাংশার চেষ্টা করেছি।কিন্তু তারা আমাদের কথা মানেন না,আমাদের কে তোয়াক্কা না করে তারা তাদের ইচ্ছানুযায়ী বিধি সম্মত ভাবে নির্বাচন করছেন না।’ এসময় তিনি আরো জানান, এ নির্বাচনে অনিয়ম আছে তবে তার কিছু করার নেই এবং তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি অবহিত করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
আলফাডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ড এসোসিয়েশন নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা আইয়ুব আলী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন বিষয়টি আমি জানতে পেরেছি এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন এসোসিয়েশন নির্বাচনে তফসিল ঘোষণা করতে হলে তার পূর্বে খসড়া ভোটার তালিকা তৈরি করে আমাকে দেখিয়ে চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন করতে হবে।কিন্তু সেটিও তারা করেনি এবং আমাকে অবহিত করা হয়নি।
এসময় মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা জনাব আইয়ুব আলী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাব জানিয়ে দেন যে, “তারা যতই অনিয়ম বা দুর্নীতি করে কমিটি গঠন করুক না কেন এতে কোন লাভ হবে না।ঐ সমিতির রেজিষ্ট্রেশন করতে হলে আমার নিকট আসতে হবে। আমি কোন ভাবেই সেটির অনুমোদন ও রেজিষ্ট্রেশন করতে দিবো না এটি আপনারা নিশ্চিত থাকতে পারেন।”
উল্লেখ্য, রবিবার (১৯ জানুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বার্তাবাজার/এমকে