মাকে বেঁধে রেখে ছেলেকে শ্বাসরোধে হত্যা

টাঙ্গাইলে শ্বাসরোধে আট বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে শহরের আমিনবাজার এলাকায় এ হত্যাকাণ্ড হয়।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো কম্পিউটার ট্রেনিং সেন্টারে কাজ শেষ করে বাড়ি ফেরেন সালাহ উদ্দিন। এ সময় ঘরের ভেতরে ঢুকে মেঝের ওপর ৮ বছরের ছেলে সাইফ উদ্দিনের মৃতদেহ দেখতে পান। পাশেই অচেতন অবস্থায় হাত-পা বাঁধা তার স্ত্রী। ঘরের ভেতর এলোমেলো ছড়িয়ে আছে আসবাবপত্র।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরিবারের দাবি, ডাকাতির সময় বাধা দেয়ায় মাকে বেঁধে রেখে ছেলেকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর