ভয়াবহ ঝুঁকির মুখে লিবিয়ার শিশুরা : ইউনিসেফ

লিবিয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধ থেকে সৃষ্ট সহিংসতা ও বিশৃঙ্খলার কারণে সেখানকার শিশুরা ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক হেনরিটা ফোর।

গত শুক্রবার (১৭ জানুয়ারি) হেনরিটা জানান, ২০১৯ সালের এপ্রিল থেকে ত্রিপোলি এবং পশ্চিম লিবিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকেই কয়েক হাজার শিশু এবং বেসামরিক নাগরিকের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

লিবিয়ার অনেক শিশুকে জোরপূর্বক যুদ্ধে জড়ানো হচ্ছে অভিযোগ করে হেনরিটা জানান, সহিংসতার কারণে লিবিয়ার দেড় লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ৯০ হাজার শিশু।

ইউনিসেফের নির্বাহী পরিচালক বলেন, বর্তমানে লিবিয়ার শহরাঞ্চলগুলোতে বাস করা ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী শিশুও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন বন্দী শিবিরে আছে তাদের অবস্থা বেশি করুণ।

নাগরিক, শিশু ও স্বাস্থ্য সেবা কর্মীদের বিরুদ্ধে এ ধরনের আক্রমণকে মানবিক প্রচেষ্টা ক্ষুণ্ন করার অপচেষ্টা উল্লেখ করে বিষয়গুলোকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন নরিটা ফোর।

সূত্র : ইউএনবি

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর