পুনাক আয়োজিত গরিব দু:খীদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে পুলিশ সুপার

ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন আমবাগিচা প্রাথমিক বিদ্যালয়, আগানগরে ঢাকা জেলা পুলিশ পুনাক কর্তৃক আয়োজিত গরিব দু:খীদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।

শনিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভাপতি রোজালিন ফারহানা লাভলী ঢাকা এবং মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ঢাকা মহোদয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (প্রশাসন), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম (অপরাধ দক্ষিণ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল ইসলাম (ডিএসবি), ঢাকা, অতিরিক্ত পুলিশ সুপার রামান্দ সরকার (কেরাণীগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাসিম মিয়া (সদর), সহকারী পুলিশ সুপার নাজিজা রহমান (এমটি), ঢাকা।

পরে পুনাক সভাপতি ও পুলিশ সুপার মহোদয় প্রায় ৩০০ জন গরিব দু:খীদের মাঝে কম্বল বিতরন করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর