আশুলিয়ায় নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ার সীমান্তবর্তী গাজীপুর এলাকার একটি কারখানার ভিতর নির্মাণ কাজ করতে গিয়ে কূপে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার(১৮ জানুয়ারি)সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন হোসেন (৪০) পটুয়াখালি জেলার বাউফল সদর থানার মৃত আমির হোসেন গাজীর ছেলে। সে কাশিমপুর এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতো।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল সালাম জানান, বিকেলে গাজীপুরের কাশিমপুর এলাকায় মন্ডল গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানে সুমন নামে ওই নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। এসময় দুর্ঘটনাবশত সে একটি কূপে পড়ে যায়।

পড়ে মুমুর্ষূ অবস্থায় তাকে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর