ইরানের পরমাণু অস্ত্র তৈরির গোপন চিঠি ফাঁস!

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে এবার তেহরানের পরমাণু অস্ত্র সম্পর্কিত একটি গোপন চিঠি ফাঁস করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।

ইরান কর্তৃপক্ষ দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানীকে ওয়ারহেডের উপযুক্ত প্যারামিটারে নিউক্লিয়ার প্রস্তুতের অনুরোধ সম্পলিত ওই চিঠিটি শনিবার (১৮ জানুয়ারি) প্রকাশ করেছে ডেইলি মেইল।

তবে, সংবাদমাধ্যমটি দাবি করেছে, চিঠিটি ছিল ২০১৮ সালের। তেহরানে এক অভিযানে ইসরাইলের এজেন্টরা চিঠিটি উদ্ধার করেছিলেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।

২০০২ সালের ২৮ নভেম্বর তারিখ খোচিত চিঠিতে ইরানের উচ্চ পর্যায়ে থেকে প্রধান পরমাণু বিজ্ঞানীকে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড উপযোগী পরমাণু প্রস্তুতের অনুরোধের উল্লেখ রয়েছে।

প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ চিঠিটির উপরে কোণায় উল্লেখ করেন, আল্লাহর ইচ্ছায় বর্তমানে বিষয়টি প্রক্রিয়াধীন।
তবে ডেইলি মেইলের প্রকাশিত চিঠির বিষয়ে ইরান কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর