কুল্লা ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের ১৮ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ সম্পন্ন

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে ২০১৯-২০ ইং অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির ১ম পর্যায়ে মোট ৫টি প্রকল্পে সরকারী বরাদ্দের ১৮ লক্ষ ১৬ হাজার টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার থেকে তথ্য অধিকার আইনে প্রাপ্ত তথ্যের সরেজমিন অনুসন্ধানে বিষয়টি জানা যায়।

পূর্ব কেলিয়া বোরহান উদ্দিনের বাড়ী হতে কবরস্থান পর্যন্ত রাস্তা নির্মান কাজটি ইউনিয়নের ১নং ইউপি সদস্য মোঃ আব্দুল মালেকের তত্বাবধানে সম্পন্ন হয়। এই প্রকল্পে সরকারী বরাদ্দ হিসেবে আসা ৩ লক্ষ ৬০ হাজার টাকার বিপরীতে ৪৫ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে কাজ সম্পন্ন করে।

খাতরা কার্পেটিং রাস্তা হতে কুল্লা ইউপি মাঠের রাস্তা পুনঃ নির্মান কাজটি ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলামের তত্বাবধানে ৪০ জন শ্রমিক সম্পন্ন করে। এই প্রকল্পে সরকারী বরাদ্দ আসে ৩ লক্ষ ২০ হাজার টাকা।

লাড়ুয়াকুন্ড তারা মিয়ার বাড়ী হতে কার্পেটিং রাস্তা পুনঃনির্মাণ কাজে সরকারী বরাদ্দ আসে ৪ লক্ষ ১৬ হাজার টাকা। ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন এর তত্বাবধানে ৫২ জন শ্রমিক ৪০ দিনে কাজ সম্পন্ন করে।

ইউনিয়নের ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মরিয়ম বেগমের তত্বাবধানে বাড়ীগাঁও স্কুল ঘাটের রাস্তা হতে সাস্তাপুর আব্দুলের বাড়ী পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ কাজটি ৪০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে কাজ শেষ করে। এই প্রকল্পে সরকারী বরাদ্দ আসে ৩ লক্ষ ২০ হাজার টাকা।

বরাকৈর মজুমদারের গেটের কার্পেটিং রাস্তা হতে মতিসাধুর ভিটার রাস্তা পুনঃনির্মাণ কাজটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সঞ্জয় সরকারের তত্বাবধানে সম্পন্ন হয়। সরকারী বরাদ্দ হিসেবে আসা ৪ লক্ষ টাকার বিপরীতে ৫০ জন শ্রমিক ৪০ দিনে কাজটি শেষ করে।

ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, এই অর্থবছরের ৫টি প্রকল্পের কাজ সরকারি বিধি মেনেই সম্পন্ন হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর