ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের আয়োজনে “ন্যানো মেডিসিন্স-: কারেন্ট স্ট্যাটাস এন্ড ফিউচার অ্যাছ পেক্টস অফ ড্রাগ ডেলিভারী” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিজ্ঞান অনুষদের ১৪০ নম্বর কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা এবং বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক স্বপন।
অনুষ্ঠানে সভাপত্বি করেন ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম মনিরুজ্জামান।
সেমিনারে রির্সোস পারসন ছিলেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিউক্যাল টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিশ্বজিৎ মুর্খাজি এবং ভারতের আজমগর ফার্মেসী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এমদাদ হোসেন।
জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠান শেষে রির্সোস পারসনেরা সেমিনারে তাঁদের মুল প্রবন্ধ উপস্থাপন করেন।
বার্তা বাজার / ডব্লিও.এস