ইবি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের আরও দক্ষ করে গড়ে তোলার জন্য কর্মকর্তাদের অভ্যন্তরীণ
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে প্রশাসন ভবনের সভাকক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

রেজিস্ট্রার (ভারঃ) এস এস আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা।

রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের যুগ্ম-সচিব জাফর আহমেদ জাহাঙ্গীর।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত রেজিস্ট্রার (ভারঃ) ড. মোঃ নওয়াব আলী খান। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-রেজিস্ট্রার আলমঙ্গীর হোসেন খান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রিসোর্স পারসন জাফর আহমেদ জাহাঙ্গীর কর্মশালার মুলপ্রবন্ধ উপস্থাপন করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর