আলফাডাঙ্গায় ফারিয়া’র নির্বাচন সম্পন্ন

ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসব মুখর পরিবেশে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) নির্বাচন গণতন্ত্র মোতাবেক ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে মো. একলাচুর রহমান ২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২২ ভোট।নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান এর নেতৃত্বে ৫ সদস্যদল।নির্বাচনে মোট ভোটার ছিল ৪৮ জন।এতে ৪৮ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ১টি ভোট বাতিল বলে গণ্য হয়।

সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান বিপ্লব বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর