লক্ষ্মীপুরে এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা

লক্ষ্মীপুরে এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রা অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

এশিয়ান টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ফারুক হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত রাব্বী প্রমূখ।

এসময় বক্তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে আনাসহ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে এশিয়ান টিভি কর্তৃপক্ষের কাছে আহবান জানান।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর