রামগঞ্জে বিট পুলিশিং সভা

মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগানে রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শনিবার বিকাল ৪টায় ইউপি পরিষদ প্রাঙ্গনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম খোকনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, থানা ওসি (তদন্ত) ফজলুল হক,ভাদুর ইউপির বিট পুলিশিং দায়িত্বরত অফিসার এ.এস আই সুলতান মাহবুব প্রমুখ।

উক্ত বিট সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আজিজ , জাহাঙ্গীর আলম বাবলু, জামাল পাটাওয়ারী, সালাউদ্দিন সুমন, আনোয়ার হোসেন, সোহাগ হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষিক, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবি শ্রেনীর লোকজন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর