বন্দর নগরী চট্টগ্রামে মুজিববর্ষ উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করলেন সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

আজ শনিবার (১৮ জানুয়ারী) বিকাল চার ঘটিকায় নগরীর বানিজ্যিক এলাকা কদমতলীর জাহাঙ্গীর মার্কেট সম্মুখে এ শীত বস্ত্র ও কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহানগর ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহরিয়ার হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী বলেন, ” জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে দেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নেতা কর্মীর দ্বারা দল সংগঠন করেছেন। যার সুবাদে দলে রয়েছেন সাজ্জাদ হোসেনের মত সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ও যুব নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। যিনি গরীব অসহায়দের সাহায্যে নিজ উদ্যোগে শীতার্ত বস্ত্র কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন। সাজ্জাদ হোসেনের এমন জনহিতকর উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, সাজ্জাদ হোসেন ছাত্র জীবন হতেই খুব মানবিক ও দরদী প্রকৃতির ছিলেন। তাঁর মত সকলে দেশের সেবায় এভাবে এগিয়ে আসলে শীঘ্রই বাংলাদেশ উন্নত বিশ্বে মাথা তুলে দাড়াবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মাহবুবুল হক সুমন, ২৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আফসার, ২৯নং ওয়ার্ডের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মোস্তাক, মহানগর ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহরিয়ার হাসান, মহানগর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আবু তারেক রনি, মহানগর ছাত্রলীগের সদস্য ফায়সল অভি, ফয়সাল।

বক্তব্য প্রদান শেষে সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেনের উদ্যোগে ব্যক্তিগত তহবিল হতে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম সহ অন্যান্য নেতাকর্মীর মাধ্যমে শত শত গরীব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা (সিএনসি স্পেশাল) ও সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মাহবুবুল হক সুমন, ২৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আফসার, ২৯নং ওয়ার্ডের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মোস্তাক, মহানগর ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শাহরিয়ার হাসান, মহানগর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আবু তারেক রনি, মহানগর ছাত্রলীগের সদস্য ফায়সল অভি, ইফতেখার ইফতি, ফয়সাল, সরকারি সিটি কলেজের ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম, ওমর ফারুক সহ প্রমুখ নেতা কর্মী।
উল্লেখ্য, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন এক সময় চট্টগ্রাম ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের (ছাত্রলীগ)) সাবেক জিএস ও সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যার পরবর্তীতে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। এরপর সদরঘাট থানা আওয়ামী লীগের সদস্য সহ সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব হিসেবে জনগণের সেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে চলেছেন।
বার্তা বাজার / ডব্লিও.এস