পেছাল এসএসসি পরীক্ষার তারিখ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত ১ ফেব্রুয়ারি পরিবর্তে এই পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।

শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পরীক্ষা পেছানোর বিষয়ে একটু পরেই ব্রিফিং করে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।’

এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ ছাত্র এবং ১০ লাখ ২৩ হাজার ৪১৬ ছাত্রী রয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর