পাবনায় সমাপ্ত হলো শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্ণামেন্ট

পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পাবনা জেলা শাখা কৃষক লীগের আয়োজনে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি কিশোর ফুটবল টুর্ণামেন্ট ২০২০ খেলার সমাপ্ত হয়েছে।
শনিবার বিকেলে এডওয়ার্ড কলেজ মাঠে সমাপনী খেলায় ঈশ্বরদী সান স্পোটিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান শিপ অর্জন করেন নজরুল ইসলাম (হাবু) স্মৃতি সংঘ। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পাবনা জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শহীদুর রহমান শহীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর আলম তৌফিকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার ) গৌতম কুমার বিশ্বাস, লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব লতিফ বিশ্বাস, এআর গ্রুপের স্বত্তাধিকারী রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন প্রমুখ।

খেলায় মোট ১৪ টি দল অংশ গ্রহণ এর মাধ্যামে প্রথম দিনের উদ্ধোধন হয়েছিলো। এর সার্বিক সহযোগিতা করেছেন পাবনা জেলা শাখা ছাত্রলীগ ,এডওয়ার্ড কলেজ ছাত্রলীগ ও তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া সংস্থা এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর