নওগাঁয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

নওগাঁয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। শনিবার বিকেলে সদর উপজেলার দেবীপুর গ্রামে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দেবীপুর যুব উন্নয়ন ক্লাব একতা এই চুড়ান্ত খেলার আয়োজন করে। চুড়ান্ত খেলায় শরল শিকারপুর যুব উন্নয়ন ক্লাব বনাম ইয়াদালির মোড় দোগাছী অংশ গ্রহন করে।

এসময় শরল শিকারপুর যুব উন্নয়ন ১ গোলে ইয়াদালির মোড় দোগাছীকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজয়ীতদের হাতে দশ হাজার টাকার মূল্যের খাসি তুলে।

এসময় তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল খায়ের, সদর উপজেলা যুবলীগের সাবে সভাপতি আওয়াল আতা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, তিলকপুর ইউনিয়ন মহিলালীগের সভাপতি নাসরিন আকবতার পান্না, তিলকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোয়াব হোসেন তোতাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা দেখতে বিভিন্ন বয়সের নারী-পুরুষরা ভিড় জমায়।

আয়োজকরা জানান, যুব সামজকে মাদকের ভয়ালগ্রাস থেকে দূরে রাখার জন্য এই আয়োজন করা হয়। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর