শার্শায় বিজিবির অভিযান: স্বর্ণের বার উদ্ধার

যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দুইটি স্বর্ণের বার উদ্ধার করেছে। কিন্তু এ সময় কোন স্বর্ণ পাচারকারীকে আটক করতে পারেননি বিজিবি সদস্যরা।

আজ (শনিবার) বিকালে নাভারন রেলষ্টেশন মোড় থেকে ২ টি স্বর্ণের বার মালিক বিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬২০ গ্রাম।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহিদ “বার্তা বাজার” কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে নাভারন রেলষ্টেশন মোড়ে ফল পট্টিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগের মধ্যে ২ টি স্বর্ণের বার মালিক বিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।আটক স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর