মুন্সীগঞ্জ শ্রীনগরে দামলায় বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ম বর্ষ এম.বি.বি. এস শিক্ষাবর্ষ ২০১৯-২০২০, ব্যাচঃ বিবি-০৬ ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় সময় বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হাসপাতালে সামনে এই নবীন বরন অনুন্ঠান আয়োজন করা হয়।
বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ এর অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ শেখ মোঃ আরিফুর রহমান সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ চেয়ারম্যান মোঃ আমিনুজ্জামান ভূইয়া ও প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীয় সদস্য মোজাফের হোসেন পল্টু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান ভূইয়া, বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান। এই ছাড়া বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এস.আর