সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪ টার দিকে কামারখন্দ উপজেলার আলোকদিয়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

জামতৈল স্টেশন মাস্টার আব্দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরণে সাদা শাড়ি, সবুজ ব্রাউজ ও হালকা গোলাপী রংয়ের চাদর রয়েছে। তার আনুমানিক বয়স ৫০ বছর বলে উল্লেখ করলেও তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। লাশ উদ্ধারের জন্য সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর