ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আগামী ২৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
সকালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এছাড়া ঢাকাসহ সারাদেশে ২০জানুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, ২৪ জানুয়ারি গণঅবস্থান এবং ২৭ জানুয়ারি গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এসময় রানা দাসগুপ্ত বলেন, ৩০ তারিখে কোনো নির্বাচন মেনে নেয়া হবে না, প্রতিরোধ করা হবে। অনাকাঙ্খিত পরিস্থিতির দায় নিতে হবে ইসিকে বলেও হুশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলন থেকে ইসি সচিবের পদ থেকে অপসারণের দাবি জানানো হয়।
এদিকে সরস্বতী পূজার দিনে সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। চিকিৎসক জানান, খাবার গ্রহণ না করায় এ অসুস্থতা। দীর্ঘক্ষণ এ অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাবে।
বার্তাবাজার/কেএ