নোয়াখালীতে জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন

“অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর” শ্লোগানে নোয়াখালীতে জাতীয় সঞ্চয় সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৮ জানুয়ারী শনিবার থেকে ২৪ জানুযারী শুক্রবার সাত দিনব্যাপী সঞ্চয় সপ্তাহ চলবে।

শনিবার জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিসের যৌথ আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মাহমুদুর রশিদের স ালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত সাদমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তন্ময় দাস।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তন্ময় দাস ‘সঞ্চয় দুর্দিনের বন্ধু’ মন্তব্য করে বলেছেন, সঞ্চয় আপনাকে অভাব-অনটনের সময় সাপোর্ট দিবে। আপনি যদি আপনার আয়-রোজগার থেকে সবসময় একটু একটু করে সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলেন। তাহলে ভবিষ্যতে আপনার কোনো সংকট সৃষ্টি হলে, অর্জিত সঞ্চয়টি আপনাকে উদ্ধার করবে।

তন্ময় দাস আরো বলেন, সাধারণ মানুষের মাঝে সঞ্চয়ের বীজ বুনতে হলে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সঞ্চয়ের ব্যাপারে ধারনা ও উৎসাহ দিলে, বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ পরিণত হবে। তিনি নারীদের প্রতি আহবান জানিয়ে বলেন, সঞ্চয়ে নারীদের এগিয়ে আসেতে হবে। সঞ্চয় নারীদের আরো বেশি করে আত্মনির্ভরশীল করে তুলবে। এতে করে একজন সঞ্চয় সমৃদ্ধ নারী কারো কাছে আর খেলনা হবেন না।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর