পিরিতের নাগর ও ডাস্টবিন সিনেমার মহরত অনুষ্ঠিত

“পিরিতের নাগর ও ডাস্টবিন” সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলামটরে অবস্থিত ম্যানিন চাইনিজ রেষ্টুরেন্টে সিনেমা দুটির মহরত অনুষ্ঠিত হয়।

মীর জয়নব আক্তার শিল্পী চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন, মীর টিপু সুলতান। কাহিনী সংলাপ ও চিত্রনাট্য পরিচালক মীর টিপু সুলতান নিজেই।

মীর টিপু সুলতান ১৯৭৯ সাল থেকে চলচ্চিত্রের সাথে জড়িত। তিনি বিখ্যাত পরিচালক খাঁন আতাউর রহমানের স্ক্রিপ্ট রাইটার ও সহকারী পরিচালক ছিলেন। পরবর্তী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশীয় চলচ্চিত্রের দুরাবস্থায়, মীর টিপু সুলতান সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের একটি সাহসী উদ্যোগ নিয়েছেন বলে উপস্থিত অতিথিদের বক্তব্যে প্রকাশ পায়।

“পিরিতের নাগর” সিনেমায় নবাগত নায়ক রিসানের বিপরীতে নবাগত নায়িকা হৃদ্বি অভিনয় করবেন।

এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন, অধরা নিশান আলীরাজ রেবেকা ববি সিনথিয়া এমরান ও শবনম পারভিন।

“ডাস্টবিন” সিনেমায় অভিনয় করবেন, নবাগত রাহী শাহ ও পুজাচেরী, অন্যান্য চরিত্রে রয়েছেন, ববি এমরান নিশা রিসান ও অনেকে।

সিনেমা দুটি ১লা ফেব্রুয়ারি ২০২০ইং থেকে শুটিং শুরু হবে।

সিনেমা দুটি যৌথভাবে প্রযোজনা করেছেন, ডাঃ মোঃ ইসমাইল ভূঁইয়া ও মুকুল মিয়া।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর