ঝিনাইদহ সদর উপজেলার তিয়ড়দা গ্রামে মিলন মোল্লা নামের এক কৃষককে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহত কৃষক ওই গ্রামের খালেক মোল্লার ছেলে।
মিলন মোল্লার স্ত্রী চম্পা খাতুন জানান, সকালে তার স্বামী বাড়ি থেকে হাটগোপালপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে প্রতিপক্ষরা তাকে বাধা সৃষ্টি করে। এ সময় একই গ্রামের হাসেম আলী ও রিপন লোহার রড ও দা দিয়ে মিলনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার/এম.সি