‘বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়া-এরশাদ-খালেদা জিয়ারা তারা এই ধর্মকে নিয়ে রাজনীতি করেছে’
পঞ্চগড়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়া- এরশাদ-খালেদা জিয়ারা তারা এই ধর্মকে নিয়ে রাজনীতি করেছে। বার বার ধর্মকে ব্যবহার করেছে। তারা বলেছিল উলু ধনী শুনা যাবে মসজিদে। আমরা কি কোন দিনও কি শুনেছি। শেখ হাসিনা ১১ বছর ধারা বাহিক ক্ষমতায় আছেন। এর আগে ৫ বছর ছিলো, কখনো আপনারা মসজিদে উলু ধনী শুনেছেন, শুনি নাই। এটা মিথ্যা কথা, মানুষকে বিভ্রান্ত করার জন্য কথা । এরা সঠিক ইসলামের ধারক বাহক না। এরা ইসলামকে ব্যবহার করেছে।
তিনি আজ শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের গহিমন নেছা দাখিল মাদরাসার চার তলা একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কালে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ৯০ ভাগ মানুষকে তারা বিপদ গামী করার চেষ্ঠা করেছে। কিন্তু ফাইনালী বিপদগামী করা যায়নি। এই যে হেফাজত ইসলামের নাম করে কত হাজার হাজার মানুষকে ধর্ম প্রাণ মানুষকে ঢাকায় ডেকে নিলো। ঢাকার শাপলা চত্বরে। কেন বাংলাদেশকে রক্ষা করতে হবে। কোথায় গিয়ে রক্ষা করতে ঢাকার শাপলা চত্বরে গিয়ে। এই যে একটা বিভৎষতা এই বিভৎষতা কখনো ইসলাম সমর্থন করে না।
গহিমন নেছা দাখিল মাদরাসার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আনোয়ার হোসেন সরকার এর সভাপতিত্বে এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, সহ অভিভাবক/শিক্ষক /শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি