সাতক্ষীরায় জাতীয় সঞ্চয় সপ্তাহ ২০২০ পালন

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উদ্দ্যোগে সাতক্ষীরা জেলা সঞ্চয় অফিস ব্যুরো শনিবার সকালে পালন করেছে জাতীয় সঞ্চয় সপ্তাহ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও র‌্যালী ২০২০। ‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলা সঞ্চয় অফিসের ব্যবস্থাপনায় সকাল দশটায় পোষ্ট অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে যেয়ে শেষ হয়। সঞ্চয়পত্র সপ্তাহ ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক মোঃ হুসাইন শওকত। তিনি বলেন, সঞ্চয় আপনার ও জাতির সমৃদ্ধি আনে। তিনি বলেন, জনগনকে সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করতে হবে। জাতির পিতার জন্মশতবর্ষে দেশের মানুষ আজ জেগে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের উন্নত ও সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছে গেছে। আসুন আমরা নারী পুরুষ সবাই মিলে সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলি।

সঞ্চয় সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালির শুরুতে সঞ্চয় অফিসের সহকারী পরিচালক কাজী হাসান উল্লাহ এক বক্তব্যে বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন তথা সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের সকলকে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে হবে। তাহলে আমরা সকলে সাবলম্বি ও উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে এমত অবস্থায় আমরা সকলে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে পারলেই এদেশ আরো উন্নত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। তিনি আরো বলেন, সঞ্চয় একদিকে নিজেকে যেমন সাবলম্বী করে, অন্য দিকে এই সঞ্চিত অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে তা’দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সাতক্ষীরা শাখার সহঃ মহা ব্যবস্থাপক মোঃ রোকনুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আমিন, প্রফেসর আঃ ওয়াদুদ, সাংবাদিক শেখ তহিদুর রহমান, শেখ আজিজুল হক, দিলীপ কুমার সরকার, বিদ্যুৎ কুমার বোস, ছড়াকার নাজমুল হাসান, কৃষ্ণ পদ মন্ডল, আব্দুল্লাহ আল হাসান প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর