গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ‘কুকিং এসোসিয়েশন’

ঢাকার সাভারের আশুলিয়ার কাঠগড়া পপুলার হাউজিং এলাকায় গরীব দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ‘কুকিং এসোসিয়েশন’ নামের একটি প্রতিষ্ঠান। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানটির সভাপতি কেকা ফেরদৌসি জানান, আমরা গরীব অসহায় নারীদের রন্ধন বিষয়ে প্রশিক্ষন প্রদান করে থাকি যাতে করে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যান্যদেরকেও উদ্বুদ্ধ করে। এতে সামাজের অসহায় ও দুস্থ নারীগণ মাতা উঁচু করে বাঁচতে শিখছে এবং শিখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রােগ্রাম করে থাকি এবং এর পাশাপাশি অসহায় ও দুস্থদের মাঝে সাহায্য সহযোগিতা করে থাকি যা আমাদের এসোসিয়েশনের সদস্যদের অনুদানের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুকিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেরুন নেসা, যুগ্ম সম্পাদক আমেনা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক রোকসানা ইয়াসমিন রেহেনা , বিশিষ্ঠ ব্যবসায়ী মহিউদ্দিন পালোয়ান (তত্বাবধায়ক) ব্যবসায়ী সমির কুশারি, ব্যবসায়ি লিটন প্রমুখ সহ আরও অনেকেই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর