কক্সবাজারে বাস উল্টে মির্জাগঞ্জ স্টুডেন্ট ওয়েবের ৩৭ সদস্য আহত

কক্সবাজারের রামুতে পর্যটকবাহী একটি বাস ব্রীজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে অন্তত ৩৭জন যাত্রী আহত হয়েছে।

শনিবার (১৮জানুয়ারি) সকালে রামু মেরংলোয়া ল্যাবরেটরী স্কুলের পাশে লম্বা ব্রীজ এলাকায় নিয়ন্ত্রনহারিয়ে বাসটি দূর্ঘটনার কবলে পড়ে।

আহত সবাই মীর্জাগঞ্জ স্টুডেন্ট ওয়েবের সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, মীর্জাগঞ্জ স্টুডেন্ট ওয়েব ব্যানার সাটানো সেন্টমার্টিনগামী (ঢাকা মেট্রো-ব -১১-৫৮২৫) সাব্বির এন্টারপ্রাইজ নামক বাসটি শনিবার সকালে রামু মেরংলোয়া ল্যাবরেটরী স্কুলের পাশে লম্বা ব্রীজ এলাকায় পৌছে। এসময় একটি ইজিবাইককে সাইট দিতে গিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

রামু থানার (ওসি) আবুল খায়ের জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দু’টি টিম ঘটনাস্থলে পৌছে। বাস আরোহী ৩৭জন পর্যটককে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর