নির্বাচিত হলে প্রতি বছর সম্পদের হিসাব দেব : আতিকুল (ভিডিও)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, “নির্বাচনে জয়ী হলে তিনি এবং তাঁর কাউন্সিলররা সবাই প্রতি বছর তাদের সম্পদের হিসাব দেব।”

শনিবার মিরপুর ১৩ নম্বরে নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।

মেয়র প্রার্থী আতিকুল বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। উন্নত বাংলাদেশ হতে হলে অবশ্যই আধুনিক ঢাকা লাগবে। যেই ঢাকায় জলাবদ্ধতা থাকবে না, যে ঢাকায় যানজটের সমস্যা থাকবে না, মশার কোন সমস্যা থাকবে না।

তিনি বলেন, মেয়র থাকাকালীন গত নয় মাস আমি একদিনও বিশ্রাম নেই নি। এক জায়গায় পাঁ ভেঙ্গে গিয়েছে। তবুও হুইল চেয়ারে করে আমি মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। একটু ভালো হলে আমি লাঠিতে ভর করে কাজ করে গিয়েছি। কারণ আমি নিজেকে নগর পিতা হিসেবে নয়, বরং নগরের সেবক হিসেবে থাকতে চাই।

এসময় নির্বাচনী প্রচারণায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হাসান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ উপস্থিত ছিলেন।

নির্বাচিত হলে আমি ও আমার কাউন্সিলররা প্রতি বছর সম্পদের হিসাব দেব : আতিকুল ইসলাম

নির্বাচিত হলে আমি ও আমার কাউন্সিলররা প্রতি বছর সম্পদের হিসাব দেব : আতিকুল ইসলাম

Gepostet von Barta Bazar am Samstag, 18. Januar 2020

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর