পাকিস্তান সফরে অধিনায়ক মাহমুদুল্লাহ, নতুন মুখ হাসান মাহমুদ

পাকিস্তান সফরের জন্য মাহমুদুল্লাহকে অধিনায়ক করে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ। নতুন মুখ হাসান মাহমুদ। শনিবার দুপুরে দল ঘোষণা করে বিসিবি।

বাংলাদেশ স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

আগামী ২৩ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২৮ জানুয়ারি দেশে ফিরবে টাইগাররা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর