বিয়ের জন্য টাকা জমায় সৌদি যুবকরা, নারীরা উদাসীন

সৌদি আরবের সরকার সম্প্রতি একটি জরিপ চালিয়েছে, বিয়ের জন্য সে দেশের কর্মজীবী নারী ও পুরুষরা অর্থ সঞ্চয় করে কি না সে ব্যাপারে। সেই জরিপে দেখা গেছে, সৌদি আরবের কর্মজীবী নারীরা বিয়ের ব্যাপারে টাকা জমানোর কথা সেভাবে কল্পনাই করে না।

শুধু শূন্য দশমিক ৪ শতাংশ নারী বিয়ের জন্য অল্প-বিস্তর সঞ্চয় করে রাখেন। আর ৯৯ দশমিক ৬ শতাংশ নারী বিয়ের জন্য কোনো টাকা জমানোর ব্যাপারে আগ্রহী নন।

অবশ্য সৌদি আরবের বেশিরভাগ কর্মজীবী পুরুষ বিয়ের জন্য অর্থ সঞ্চয় করে রাখেন। সৌদি ইয়ুথ ডেভেলপমেন্ট সার্ভে ২০১৯ এ বলা হয়েছে, নারীরা অন্য খাতের জন্য টাকা জমিয়ে রাখেন। যদিও টাকা জমিয়ে রাখার দিক দিয়ে নারীরা অনেকটাই এগিয়ে আছেন পুরুষদের তুলনায়।

আরো উঠে এসেছে, পুরুষরা বাড়ি তৈরি করা কিংবা বাড়ি কেনার জন্য অর্থ সঞ্চয় করে। নারীদের ক্ষেত্রে সেই সংখ্যা একেবারেই হাতেগোনা। আবার বেশিরভাগ নারী তাদের কর্মক্ষেত্রের ব্যাপারে সন্তুষ্ট নয়। যদিও পুরুষদের তুলনায় নারীদের চাকরি পরিবর্তনের হার ছয় শতাংশ কম।

সে দেশে ১৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে পুরুষ ৫১ দশমিক শূন্য তিন শতাংশ এবং নারী ৪৮ দশমিক ৯৭ শতাংশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর