ঢাকা উত্তর সিটি নির্বচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম আজ (শনিবার) নবম দিনের মত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সকালে আগারগাঁও তালতলা থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
দুপুর আড়াইটার দিকে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণা চালান।

পরে বিকেল ৩ টায় মিরপুর ১৩ নম্বরে সংক্ষিপ্ত বক্তব্যে আতিকুল ইসলামের জন্য ভোট চান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
এছাড়াও আতিকুল ইসলামের সাথে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হাসান নিখিল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি