তিতাসে জেডিসি পরীক্ষায় পাস করলেও ভর্তি করছেনা মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিযোগ শিক্ষার্থীর

কুমিল্লার তিতাস উপজেলায় জেডিসি পরীক্ষায় সকল বিষয়ে পাস করার পরও ভর্তি করছেনা মাদ্রাসা কর্তৃপক্ষ এমন অভিযোগ শিক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে উপজেলার দুধঘাটা নুরে মোহাম্মদী দাখিল(সঃ)মাদ্রাসায়। অনুসন্ধানে জানা যায় ওই স্কুলের নিয়মিত শিক্ষার্থী সামিয়া আক্তার ২০১৯সালের জেডিসি পরীক্ষায় অংশ গ্রহন করে ২.৩৯ পেয়ে সকল বিষয়ে পাশ করেছে। বৎসরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারী বিনামূল্যে বই উৎসবের দিন সামিয়া মাদ্রাসায় গেলে তাকে পাঠ্য বই দেয়নি মাদ্রাসার সুপার। পরবর্তীতে সে তার কাকীমা কে নিয়ে ভর্তি হতে গেলে তাকে ভর্তিও করায়নি। এরকম ভাবে পর পর ৩দিন ভর্তি হতে গিয়ে ফেরৎ আসে সামিয়া।

কি কারণে ভর্তি করানো হচ্ছেনা জানতে চাইলে মাদ্রসার সহ-সুপার আব্দুল হালিম বলেন, কর্তৃপক্ষের নির্দেশ তোমাকে ভর্তি করানো যাবেনা। মা হারা এতিম সামিয়া কান্না জরিত কন্ঠে বলে আমার মা মারা গেছেন আজ দেড় মাস হলো,মা না থাকায় কাকীমা কে নিয়ে পর পর ৩দিন ভর্তি হতে যাই কিন্তু আমাকে ভর্তি করেনা। কেনো ভর্তি করেনা জানতে চাইলে সহ সুপার বলেন কর্তৃপক্ষের নির্দেশে আমাকে যেন ভর্তি না করার। কেনো ভর্তি করানো হচ্ছেনা সহ-সুপার আব্দুল হালিমের নিকট জানতে চাইলে তিনি বলেন আপনার সাথে আমি বেশী কথা বলতে পারব না এটা আমাদের প্রতিষ্ঠানের বিষয়।

মাদ্রাসা সুপার মাওলানা ইব্রাহীম খলিল বলেন, ভর্তির বিষয়ে আমি জানিনা সহ সুপার বলতে পারবেন কেনো ভর্তি করানো হচ্ছেনা? উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী বলেন বিষয়টি আমি শুনেছি এবং সুপারকে ফোন দিয়ে জানতে চেয়েছি কেনো ভর্তি করানো হচ্ছেনা,সুপার আমাকে সঠিক উত্তর দিতে পারেনি,আমি ছুটিতে আছি এসে বিষয়টি দেখব। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন কেনো ভর্তি করবে না? আমি সুপারের সাথে কথা বলবো। সামিয়ার পিতা শফিকুল ইসলাম বলেন আমার মেয়ে সকল বিষয়ে পাস করার পরও কেনো ভর্তি করানো হচ্ছেনা বিষয়টি আমি সহ-সুপার আব্দুল হালিমের নিকট জানতে চাইলে তিনি বলের ফ্উান্ডারদের সাথে আপনার সম্পর্ক যেহেতু খারাপ আপনি ২০ হাজার টাকা দেন আমি আপনার মেয়ের ভর্তির ব্যবস্থা করে দিবো। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর